মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা

আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:৫৮ পিএম

মাদক কেনার টাকা না পেয়ে রাজধানীর ওয়ারীতে অরিত্র সাহা (২১) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী বাজার গ্রামের পান ব্যাবসায়ী শম্ভু সাহার ছেলে অরিত্র । বর্তমানে তারা ওয়ারী পাঁচ নম্বর জগিনগর হাজী সালাউদ্দিন এর বাড়িতে থাকেন। তিন ভাইয়ের মধ্যে অরিত্র দ্বিতীয়।

মৃতের ভাই লোকনাথ সাহা জানিয়েছেন, বাবা মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে বাসায় দরজা বন্ধ করে ফ্যানের গামছা পেচিয়ে গলায় ফাঁস দেন অরিত্র। পুলিশকে খবর দেয়া হলে দরজার ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার বিকেল পৌনে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লোকনাথ বলেন, এর আগে তার ভাই দাবি করায় মোটরসাইকেল কিনে দেয়া হয়েছিলো। বর্তমানে আবার টাকা পয়সা দাবি করে আসছিলো । মাদক সেবন করতো।

মাদক কেনার টাকা চেয়ে না পাওয়া অরিত্র আত্মহত্যা করেছে বলেছেন জানান ভাই লোকনাথ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

কেএসএইচ
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৮ কেজির বেশি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
ভয়াবহ আবার ধারণ করেছে মাদকের বিস্তার। রাজধানীর টার্মিনালগুলোকে কেন্দ্র করে চলছে ভয়াবহ মাদকের কারবার। পরিবহণ শ্রমিকদের টার্গেট করে গড়ে উঠেছে এসব মাদক সাম্রাজ্য।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর