রাজধানীতে গলায় গামছা পেচিয়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম

রাজধানীতে গলায় গামছা পেচিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে হাতিরঝিল থানার নিউ ইস্কাটন রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম সাদাকাত ইসলাম দিহান (৮)। সে ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে। অসুস্থ নানা-নানীকে দেখতে তারা ঢাকায় এসেছিল।   

বাবা মো. রফিকুল ইসলাম দীপু জানিয়েছেন, রোববার মায়ের সঙ্গে তারা দুই ভাই-বোন অসুস্থ নানা-নানী কে দেখতে তাদের বাসায় যায়। দিহান ছোট ছিল। 

শিশুটির পরিবারের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সজিব ঘোষ জানান, রাত ৯টার দিকে বারান্দায় গ্রিলের সঙ্গে গামছা পেচিয়ে দিহানের ফাঁস লাগে।  পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হলি ফ্যামেলি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

একাত্তর/এসি
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। তবে সরকারের এই নোটিশ বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল...
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আয়হামকে (১০) সুন্নতে খতনার জন্য রাত ৮টার দিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে একে একে মারা গেছে চারটি। বেঁচে থাকার শিশুটির ওজন ৯০০ গ্রাম। তার অবস্থাও আশঙ্কাজনক।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর