বৈরি আবহাওয়ার কারণে নবান্নোৎসবের দ্বিতীয় দিনের আয়োজন বাতিল 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০১:২৫ পিএম

দুই দিনব্যাপী ২৫তম জাতীয় ‘নবান্ন উৎসব-১৪৩০’ শুরু হয় বৃহস্পতিবার বিকেলে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

শুক্রবার জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের দ্বিতীয় দিনের আয়োজন ছিলো চারুকলায়। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দেশব্যাপী সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে দুইদিন ব্যাপী জাতীয় নবান্ন উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গুণীশিল্পীদের সুরের মূর্ছনার মধ্যদিয়ে বৃহস্পতিবারে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উৎসবের দ্বিতীয় দিনে দেশবরেণ্য সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পীগণ একক ও দলীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনার কথা ছিলো।

প্রথম দিনের অনুষ্ঠানে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এর সভাপতি লায়লা হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীতা ইমাম এবং আফরোজা হাসান শিল্পী।

এ উৎসবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকিসহ অনেকেই।

 

এআর
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি স্থল নিম্নচাপ হিসেবে বাংলাদেশের বরিশাল বিভাগের ওপর অনেকটা সময়জুড়ে অবস্থান করে ভারতের ত্রিপুরা থেকে অরুণাচলে গিয়ে শক্তি ক্ষয় করে মিলিয়ে গেছে। মিধিলির প্রভাবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর