খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী পথচারী নিহত

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিলকিস আক্তার (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার গঙ্গাহাটি গ্রামের হাসান আলীর মেয়ে ও রংমিস্ত্রি আব্দুর রবের স্ত্রী। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ  পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‌। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

বিলকিসের স্বামী রংমিস্ত্রি আব্দুর রব জানান, ট্রেন থেকে নেমে খিলগাঁও রেলগেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তারা। সেই সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তার স্ত্রীকে ধাক্কা দেয় । এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন তাকে।

দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর