ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

বিএনপির ও সমমনা দলগুলোর চলা হরতালের মধ্যেই রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাশের একটি বহুতল ভবন থেকে পরপর তিনটি ককটেল ছোড়া হয় কমিশনারের কার্যালয় লক্ষ্য করে। তবে সেখানে গাছ থাকায় গাছে লেগে ককটেলগুলো গাড়ির শেডের ওপর পড়ে। তবে, বিকট শব্দে পুরো এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে গেলে তারা ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, তদন্ত করে দেখা হচ্ছে। হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বিএনপি-জামায়াতের ডাকা ১২ ঘণ্টার হরতাল চলছে সকাল থেকে। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমার কাজ চলছিলো। একইসঙ্গে মনোনয়ন দাখিলের শেষ দিনও বৃহস্পতিবার।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর