নারায়ণগঞ্জে দগ্ধ মা-ছেলে বার্ন ইনস্টিটিউটে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ পিএম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের মোল্লাপাড়ায় গ্যাস লিকেজ থেকে আগুন দগ্ধ মা-ছেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

শনিবার সকালে মোল্লাপাড়া তিনতলা বাসার তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ ওই দুইজন হলেন- সিমা বেগম (৫০) ও ছেলে রোমান হোসেন (২৫)।

স্থানীয়রা অগ্নিকাণ্ডের পর দ্রুত মা-ছেলেকে উদ্ধার করে স্থানীয় ভিক্টরীয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করে।

দগ্ধ সিমা বেগমের আরেক ছেলে নাঈম জানান, ওই বাসায় বাথরুম দিয়ে আসা গ্যাসের লাইন লিকেজ হয়। রাতে তার মা রান্নার জন্য চুলা জ্বালাতেই ভাইসহ তিনি দগ্ধ হন।

নাঈম জানান, অগ্নিকাণ্ডের শিকার ওই ঘরে তার মা ও ভাই দু’জনই থাকতেন। তার ভাই রোমান একটি প্রিন্টিং কারখানায় কাজ করেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সিমার শরীরের ৬০ শতাংশ এবং রোমানের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর