আগুন সন্ত্রাস বন্ধের দাবিতে সড়কে হিজড়া জনগোষ্ঠি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

চলমান হরতাল ও অবরোধের নামে জ্বালাও-পোড়াও, গাড়িতে আগুন দেয়া বন্ধের দাবি জানিয়েছেন হিজড়া জনগোষ্ঠী। একই সঙ্গে যারা এসব জ্বালাও পোড়াও করে, তাদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এসব দাবি জানান হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা। 

যৌথভাবে কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাজেশন, সুস্থ জীবন, পদ্মকুড়ি হিজড়া সংঘ, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ, শান্তির নীড় হিজড়া সংঘ।

মানববন্ধনে হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হিজড়া রানী চৌধুরী বলেন, বর্তমানে হরতালের নামে যে জ্বালাও পোড়াও চলছে, তা আমরা চাই না। কারণ, আমরাও কাজের জন্য বের হই। জ্বালাও পোড়াওয়ের কারণে আমাদের জীবন ঝুঁকিতে পড়ছে। এ জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। জ্বালাও পোড়াওয়ের কারণে প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার ক্ষতগ্রস্ত হচ্ছে। এটা যেনো আর না হয়, সেজন্য আমরা আজ মানববন্ধন করছি।

হরতাল ও অবরোধের নামে যারা নাশকতা করছে, তাদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, আন্দোলনের নামে যাতে আর সংঘাত না হয়, সবাই যেনো সুস্থভাবে বাড়ি থেকে বের হতে পারে, সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারে। দেশের কোনও মানুষ এই জ্বালাও পোড়াও চায় না। এতে দেশের মানুষের ক্ষতি হচ্ছে।

ভোট দেওয়ার অধিকার নিয়ে তিনি বলেন, আগে আমাদের কোনও সম্মান ছিল না, ভোট দিতে পারতাম না। সারাদেশে আড়াই থেকে তিন লাখ হিজড়া রয়েছেন। বর্তমান সরকার আমাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে ভোটিধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা চাই, সবাই যেনো আমাদের সম্মান করে, যেভাবে প্রধানমন্ত্রী আমাদের সম্মান দিয়েছেন। আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের প্রতিটি অধিকার নিশ্চিত করতে চাই।

এ সময় জাতীয় সংসদে হিজড়াদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে একজন প্রতিনিধি দেওয়ার দাবি জানিয়ে রানী চৌধুরী আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেখানে আমাদের জনগোষ্ঠীর পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে চাই। আমরা মনে করি, প্রধানমন্ত্রী আমাদের কথা শুনবেন, যাতে সংসদে আমরা কথা বলতে পারি।

রানী চৌধুরী বলেন, একজন নারী ধর্ষণের শিকার হলে সে আদলতে বিচার পায়। কিন্তু একজন হিজড়া ধর্ষণের শিকার হলে আদালতে বিচার পাচ্ছে না। কেন আমরা একজন নাগরিক হিসেবে বিচার পাবো না? আমাদের অধিকার পাবো না? 

আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, খুব সুন্দর নির্বাচনের আবহাওয়া বইছে। আমরা আমাদের ভোটগুলো নৌকাকে নিশ্চিত করতে চাই। এই সরকারের আমলে যেহেতু আমরা এত সম্মান পেয়েছি, তাই আমরা আমাদের ভোট নৌকায় দেবো। প্রধানমন্ত্রীকে এগিয়ে নিয়ে যাবো। আমরা কোনও নাশকতা চাই না।

ফর্টি আপ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ইভানা আহমেদ কথা বলেন, আমরা সমাজে পিছিয়ে ছিলাম। এখন এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা একা এগিয়ে যেতে চাই না। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। শান্তির নীড় হিজড়া সংঘের চেয়ারম্যান হুররাম হিজড়া বলেন, হরতাল-অবরোধ বন্ধ করা হোক। জ্বালাও-পোড়াও বন্ধ করা হোক। দেশের মানুষের সমস্যা হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুস্থ জীবনের সভাপতি পার্বতী হিজড়া, সদস্য জোনাকি জোনাক হিজড়া, পদ্মকুড়ি হিজড়া সংঘের সাধারণ সম্পাদক মিতু হিজড়া, সচেতন হিজড়া অধিকার যুব সংঘের রবি হিজড়াসহ আরও অনেকে।

এআর
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করেছেন পাঁচ...
অনুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেন চালুসহ আট দফা দাবিতে রাজধানীর মগবাজার রেলগেটে অবস্থান ও অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী।
বিশ্ববিদ্যালয়ের দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে সকালে জানিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে দুপুর গড়াতেই ক্যাম্পাসের সামনের সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর