ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, রামপুরা-নতুন বাজার রুটে যান চলাচল বন্ধ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

রাজধানীর রামপুরা থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন ব্যাটারিচালিত রিকশা চালক ও মালিকরা। একটি কোম্পানির ই-রিকশা বিক্রি বন্ধের প্রতিবাদ এবং নিবন্ধিত রিকশা চলাচলের দাবিতে কয়েক হাজার শ্রমিক রাস্তায় অবস্থান নেওয়ায় ওই এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই ‘ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ -এর ব্যানারে শ্রমিকরা রামপুরা ব্রিজে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভের পরিধি বাড়ে এবং তা বাড্ডা হয়ে নতুন বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সড়কে আড়াআড়িভাবে রিকশা রেখে ব্যারিকেড সৃষ্টি করেছেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।

তাদের প্রধান তিন দাবি হলো:

  • আকিজ কোম্পানির তিন চাকার রিকশা বিক্রি অবিলম্বে সচল করতে হবে।
  • নিবন্ধন থাকা রিকশাগুলোকে কোনো হয়রানি ছাড়াই ঢাকার রাস্তায় চলতে দিতে হবে।
  • রিকশা মালিক ও শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত না করে কোনো নিষেধাজ্ঞা চাপানো যাবে না।

এদিকে হঠাৎ করে সড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। রামপুরা, বনশ্রী, বাড্ডা ও কুড়িল বিশ্বরোড অভিমুখী শত শত যানবাহন যানজটে আটকে আছে। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর