ঢাকায় সিলেটবাসীদের রেলপথ অবরোধ, যমুনসহ রেল ভবন ঘেরাওয়ের হুমকি

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

অনুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেন চালুসহ আট দফা দাবিতে রাজধানীর মগবাজার রেলগেটে অবস্থান ও অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী।

শনিবার (১ নভেম্বর) সকালে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় ঢাকা থেকে ছাড়া সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্টা করেন তারা। 

পরে ট্রেনটি না থামলে তারা রেললাইন অবরোধ করেন। এতে আটকে যায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন। পরে পুলিশ তাদের রেললাইন থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে সেখানে। আন্দোলনকারীরা অবিলম্বে নতুন ট্রেন চালুসহ সাত দফা দাবি বাস্তবায়ন না হলে রেল ভবন ও যমুনা ঘেরাও কর্মসূচির হুশিয়ারি দেন।

আন্দোলনকারীদের আট দফা দাবি হলো- 

  1. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু করা
  2. সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা
  3. সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু করা
  4. সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু করা
  5. কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো
  6. সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা
  7. সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন এবং
  8. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি যুক্ত করা।

এদিকে মৌলভীবাজারে সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করেছেন পাঁচ...
শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রার ট্রেন চলাচল। অগ্রিম কেটে রাখা টিকিটে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে নগরবাসী। তারা বলছেন, নিরাপদে পৌঁছাতে চান বাড়ি। আনন্দে কাটাতে চান ঈদ।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর