উত্তর বাড্ডায় বৈশাখীর বাসে আগুন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম

রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিএনপি-জামায়াতের ডাকা দশম দফার অবরোধের প্রথম দিন সন্ধ্যায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটের দিকে খবর আসে কে বা কারা উত্তর বাড্ডায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে অগ্নিসংযোগে জড়িত ও হতাহতদের সম্পর্কে তাৎক্ষনিক কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

পরবর্তীতে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পাঠানো তথ্য বিবরণীতে জানানো হয়, সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর আসে। খবর পেয়েই বিকাল ৭ টা ৫৮ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসের যাত্রীরা জানান, যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে নেমে যায়। বাসটি গাবতলী থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিল। উত্তর বাড্ডা আসার পর বাসের পেছন দিকে আগুন জ্বলতে দেখে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন।

এর আগে, বিকেলে মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের ডিপোতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

একাত্তর/জো/কেএসএইচ
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে রাইফেল, পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, সরঞ্জামাদি এবং মাদক উদ্ধার করা হয়েছে।
রাজধানীর আব্দুল্লাহপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গেছে।
ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর উত্তর বাড্ডার একটি মাদ্রাসা ভবনের নিচতলার গুদাম থেকে দুইজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনই ওই মাদ্রাসায় কাজ করতেন। স্বজনদের দাবি, পরিকল্পিত তাদের হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনও...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর