ঢামেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। টুনো মিয়া (৬০) নামে ওই বন্দি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে মারা যান। তার কয়েদি নম্বর ৫৬/এ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জানা যায়, গত ২১ নভেম্বর টুনো মিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

কারা সূত্রে জানা গেছে, টুনো মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার লস্কর মিয়ার ছেলে। তিনি রাজধানীর মিরপুর ও গুলশান থানার মামলার ডাকাতিসহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।

এআর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মীর হোসেন মীর। বয়স ৪১।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর