ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:১০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মীর হোসেন মীর। বয়স ৪১।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, অসুস্থ অবস্থায় ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষী মো. রায়হানসহ কয়েকজন কর্তৃপক্ষের নির্দেশে কারাবন্দি মীর হোসেনকে সকাল ৮ টা ০৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, মাদক মামলায় বন্দি ছিলেন মীর হোসেন। তিনি রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান রোডের বাসিন্দা। তার বাবার নাম সামাদ মহলদার।

এআর
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। টুনো মিয়া (৬০) নামে ওই বন্দি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে মারা যান। তার কয়েদি নম্বর ৫৬/এ।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর