রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ এএম

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ১১তম দফা অবরোধের দ্বিতীয় দিনের সকালে রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডির ১৫ নম্বরে কেয়ারি প্লাজার সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বিএনপির অবরোধ শুরুর প্রথম দিন মঙ্গলবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে রাজধানীর গুলিস্তানে দুটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। তবেই ওই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে অবরোধের শেষ দিন বুধবার গাজীপুরে দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেললাইনের কিছু অংশ কেটে ফেলেছে। এতে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর