গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ এএম

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলের স্টেশন মাস্টার হানিফ আলী।

তিনি গণমাধ্যমকে বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ডি এ ডি আরিফিন সিদ্দিক জানান, গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।

এআর
রাজধানীর প্রতিবেশী জেলা গাজীপুরের শিল্পাঞ্চলে চরম সংকট কাটিয়ে অবশেষে ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঘোষণার পর শিল্পাঞ্চলটিতে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীবাহী লঞ্চের ভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং পরবর্তী ১০০ কিলোমিটারের জন্য ২০...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর