বিজয় উদযাপনে রিজেন্সিতে শিশুদের চিত্রাঙ্কন আসর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

বিজয় দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেলো দারুণ বর্ণিল আয়োজন। শিশুদের জন্য একটি  চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এই পাঁচ তারকা প্রতিষ্ঠানটি। শিশুদের জন্য এই জমজমাট আয়োজনের মূল সূর ছিলো মহাস বিজয় দিবস। 

আর প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যাতে তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি প্রকাশ এবং প্রতিভার বিকাশ সাধন করতে পারে। হোটেলটির জনপ্রিয় হল রুম সেলেব্রেশন হলে চিত্রাঙ্কন আসরটি অনুষ্ঠিত হয়। এতে ৫-১২ বছরের বয়সের মধ্যে প্রায় দুশ’ শিশু অংশ নেয় দুই গ্রুপে ভাগ হয়ে। 

প্রতিযোগিতা শুরু হয় বৃহস্পতিবার সকাল দশটায়, সময়সীমা ছিল এক ঘণ্টা। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির এক্সেকিউটিভ ডিরেক্টর শাহীদ হামিদ, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান, ইরা মাসুক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাবলিক রিলেশন এবং প্রতিযোগিতার বিভিন্ন স্পনসররা। 

এ ইভেন্টে স্ন্যাকস পার্টনার ছিলো বম্বে সুইটস, ইগলু আইসক্রিম ছিলো আইসক্রিম পার্টনার, ফেবার  কেস্টাল ও রুম টু রিড ছিলো গিফট পার্টনার ও ক্র্যাফটস এবং আর্ট পার্টনার হিসেবে ছিলো হাতবাক্স । 

আরবিএস  
পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর