রাজধানীতে খেলা নিয়ে তর্কে কিশোরের হাতে কিশোর খুন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

রাজধানীতে খেলা নিয়ে তর্কের জেরে এক কিশোরে হাতে নিহত হয়েছে আরেক কিশোর। মাথার পেছনে সজোরে আঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ হত্যকারী কিশোরকে আটক করেছ।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড্ডার হোসেন মার্কেটের ময়নাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সালমান খান ফেরদৌস (১৭)। সে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বলমন্তর চর গ্রামের ফল বিক্রেতা শাহ আলমের ছেলে। সালমান বর্তমানে বাড্ডা হোসেন মার্কেট এলাকার ময়নার বাগে পরিবারের সঙ্গে থাকতো। সে বাড্ডায় ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। 

বড় ভাই মেহেদী হাসান বলেন, সালমান বিকেলে বাসার অদূরে ময়নার বাগ এলাকায় ঘুরতে বের হয়ে ছিল। তখন পথে তাকে কেউ তাকে মাথার পেছন থেকে সজোরে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়  হাসপাতালে নেয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিকেলে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা শাহ আলম বলেন, বাসার অদূরে খেলাধুলা নিয়ে তর্কে  রাসেল নামের এক কিশোর সালমানের মাথার পেছনে আঘাত করে । এ ঘটনায় রাসেলকে বাড্ডা থানা পুলিশ আটক করেছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

একাত্তর/এসি
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর