তিতাসের অসহযোগিতা, মগবাজার বিস্ফোরণে দায়ীরা ধরা-ছোঁয়ার বাইরে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

দুই বছর পেরিয়ে গেলেও মগবাজারে গ্যাস বিস্ফোরণে সাতজনের মৃত্যুর ঘটনায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ।

তদন্ত সংস্থা, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমন ইউনিট ছয় মাসেরও বেশি সময় আগে তদন্ত শেষ করে বলেছে, তিতাসের পরিত্যাক্ত পাইপ লাইনের ছিদ্র থেকেই এই বিস্ফোরণ।

কার অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের তালিকা ও তথ্য চেয়েও কোনো সাড়া পাননি তদন্ত কর্মকর্তা। এ কারণেই আটকে আছে প্রতিবেদন জমা দেওয়ার কাজ। গুলিস্থান ও সাইন্সল্যাবেও একই ধরনের বিস্ফোরণে মারা যায় ৪৪ জন।

তবে তিতাস কর্তপক্ষ বলছে ওই ঘটনায় তিতাসের কোনো দায় নেই। তাদের দাবি, সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুর্ঘটনা ঘটে। তবে এই দাবির পেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

২০২১ সালের ২০ জুন মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিরাপত্তা কর্মী ও নিচতলায় থাকা শরমা হাউজে তিনজন, বেঙ্গল মিটের দুইজন ও রাস্তায় বাসে থাকা দুইযাত্রীসহ সাতজন মারা যায়।

ঘটনার তদন্তে পুলিশের সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমন ইউনিট প্রথমবারের মতো বিদেশি বেশ কয়েকটি সংস্থার সহযোগিতায় বিস্ফোরণের ধরন, তথ্য উপাত্ত ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী একটি ত্রিমাত্রিক সিমুলেশন তৈরি করে।

সংস্থাটির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী বলেন, আমরা পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক তদন্ত করার চেষ্টা করেছি। এজন্য আমরা ত্রিমাত্রিক সিমুলেশন তৈরি করেছি, বিস্ফোরণ নিয়ে কাজ করে এ ধরনের বিদেশি ৭-৮টি সংস্থার সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে ধারণা নিয়েছি, কেন এই বিস্ফোরন হয়েছে আমরা এখানে সেই সত্য উদঘাটন করতে চেয়েছি। আমার জানা মতে কোনো বিস্ফোরনের ঘটনায় বাংলাদেশে এর আগে এভাবে কখনো তদন্ত হয়নি। 

তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে বেঙ্গল মিটের চিলার রুম থেকেই এই দুর্ঘটনা। চিলার রুমের মাটির নিচে গ্যাস লাইনে ছিদ্রও খুঁজে পান তদন্তকারীরা। জমে থাকা সেই গ্যাসই ছিলো বিস্ফোরণের কারণ।  

কিন্তু যে লাইন থেকে বিস্ফোরণ তিতাসের কাগজে কলমে সেটি পরিত্যাক্ত। সেই পরিত্যাক্ত লাইন থেকেই বের হতো গ্যাস। এটি কার দেখার কথা, সেই দায় নিরূপনের জন্য তিতাসের কাছে সহযোগিতা চেয়েও পাননি তদন্ত কর্মকর্তা। আর এ কারনেই দাখিল করা যাচ্ছে না অভিযোগপত্র।

রহমত উল্লাহ চৌধুরী আরও জানান, তারা তদন্তের সময় গ্যাস লাইনটি খুঁজে পান এবং তখনও দেখতে পান সেখান থেকে গ্যাস বের হচ্ছে। তিনি বলেন, তারা তদন্তের নিশ্চিত এটি তিতাসের অবহেলার কারনে হয়েছে। সেজন্য তারা এই লাইন দেখার দায়িত্ব কার, এই পরিত্যাক্ত লাইন কেন পুরোপুরি বন্ধ হয়নি- সেসব জানার জন্য তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন কিন্তু তারা কোন সহযোগিতা করছে না।

এ বিষয়ে তিতাসের নিজস্ব তদন্ত কমিটির সদস্য মহাব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ দাবি করেন, তাদের কাছে মনে হচ্ছে, এটি এলপি সিলিন্ডার গ্যাসের লিকেজের কারণে হয়েছে। তিনি বলেন, কারণ সিলিন্ডার সেখানে ছিল সেই বরাবর ছাদ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একাত্তর তিনি বলেন, এটি তাদের ধারণা। এ সম্পর্কে বৈজ্ঞানিক কোনো তথ্য-প্রমান এই  প্রতিবেদকরেক দেখাতে পারেননি।

তবে তদন্ত সংস্থার তদারক কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী বলেন, ঘটনাস্থলে যে সিলিন্ডার পাওয়া গিয়েছিল তা একেবারে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। তারা পরীক্ষা করেও দেখেছেন সেই সিলিন্ডার থেকে কোন গ্যাস বের হয়নি।

তিনি আরও বলেন, মগবাজারের সেদিন যে বিস্ফোরণ হয়েছিলো তার তীব্রতা এতোটা বেশি ছিল যে, সিলিন্ডারের এলপি গ্যাসের প্রকৃতি অনুযায়ী তাতে এতো বড় বিস্ফোরণ ঘটার কোনো সম্ভবনা নেই।

গুলিস্তান ও সাইন্সল্যাবে বিস্ফোরণেও তিতাসের দায় পেয়েছে পুলিশ। কিন্তু কোনো তদন্তেই দায়ীদের শনাক্তে তিতাস কতৃপক্ষ পুলিশকে কোনো সহযোগিতা করছে না।  এই তিনটি ঘটনায় মোট ৪৪ জন মারা যান।

ভুক্তভোগীরা বলছেন,  ভারতের একটি হত্যার ঘটনা নিয়ে সিনেমা হয়েছিল, নো অন কিলড জেসিকা, অর্থাৎ জেসিকাকে কেউ হত্যা করেনি। কারন তদন্তকারীরা তাদের তদন্তে প্রভাবশালী হত্যাকারীকে ইচ্ছা করেই খুঁজে বের করেনি। সেই সিনেমার মতোই বাংলাদেশের গ্যাস বিস্ফোরণের কোনো ঘটনারই দায় কারোর নয়। কারণ সব ঘটনারই তদন্ত হয় দায় সারাভাবে এবং একটি পর্যায়ে এসে দায়ীদের আর খুঁজে পাওয়া যায় না বা বের করা হয় না।

 

 

একাত্তর/কেএসএইচ
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার (৩ জুন)।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলা হলে এই মৃত্যুর ঘটনা ঘটে। 
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর