সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমাজ, প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়েই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে। অন্ধ অনুকরণের মাধ্যমে সৃজনশীল কিছু তৈরি করা সম্ভব নয়। দেশ ও দশের জন্য কিছু করতে হলে আত্ম-উপলব্ধি থাকতে হবে, নিজের ভিতরে তাড়না থাকতে হবে। 

সোমবার ঢাকায় স্থাপত্যচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই) আয়োজিত ‘মেমোরিয়াল লেকচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, স্থাপত্যচার্য মাজহারুল ইসলামের কাজে একদিকে যেমন সৌন্দর্য ও নান্দনিকতা প্রকাশ পেয়েছে, ঠিক তেমনি স্থানীয় প্রকৃতি ও পরিবেশকে অভিযোজন করে প্রকৃতির আলো-বাতাসের সর্বোত্তম ব্যবহার করা হয়েছে। ষাটের দশকে স্থাপত্যচার্য মাজহারুল ইসলাম পরিবেশের কথা বলেছেন। আজ এতদিন পর সারা বিশ্ব পরিবেশ নিয়ে- কার্বন নিঃসরণ বিষয়ে সচেতন হয়েছে। নতুন প্রজন্মের স্থপতিরা মাজহারুল ইসলামের নির্মাণশৈলী উপলব্ধি করে স্বকীয় কাজ করলে নিজেরাই কালোত্তীর্ণ শিল্পকর্ম সৃজনে সক্ষম হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেস, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ ও স্থাপত্যচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী।

একাত্তর/আরএ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী গ্রিন ভবন নির্মাণ করা সময়ের দাবি।
শিক্ষা ব্যবস্থা যদি বিনোদনমূলক হয়, জোর করে যদি চাপিয়ে দেওয়া না হয়, তাহলেই সৃজনশীলতা তৈরী হবে। পৃথিবীর সব জায়গায় শিক্ষার্থীদের পড়াশোনাটা আনন্দময় করে তোলার চেষ্টা করা হয় এবং শিক্ষকরা তাই করছে। 
ইয়াং বাংলার সফলতার কারণে সব মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ গ্রহণের সিদ্ধান্ত মন্ত্রিপরিষদে অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর