ভিডিও কলে ঘনিষ্ঠ হয়ে ব্ল্যাকমেইলিং চক্রের দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম

টার্গেট করা ব্যক্তিদের সাথে ভিডিও কলে কথা বলার সময় অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে একটি চক্র। পরে সেগুলো ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়, ভারত পাকিস্তান ও বাংলাদেশের একটি প্রতারক চক্র। 

চক্রটির দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তবে চক্রটির মূলহোতা শাকিল একজন ভারতীয় নাগরিক।

মাস তিনেক আগে ফেসবুকে সুন্দরী এক নারীর প্রোফাইল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবককে নক দেয়া হয়। পরে শুরু হয় বন্ধুত্ব। এক পর্যায়ে তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক হলে শুরু হয় ব্লাকমেইলিং।

ভুক্তভোগী যুবক জানান, তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে সাত হাজার টাকা হাতিয়ে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া প্রতারক এক নারী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান; এই তিন দেশের প্রতারকরা এক হয়ে এমন প্রতারণার কাজ করে। চক্রের দুই বাংলাদেশী সদস্যকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ক্রাইম ইউনিট। 

ডিবি কর্মকর্তা হারুন আরও জানান, উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে ফাঁদে ফেলার এমন ঘটনা প্রায়ই ঘটছে। লোকলজ্জার ভয়ে পুলিশের কাছে অভিযোগও দেন না অনেকে। 

ডিবি পুলিশ জানায়, অনেক ব্যক্তি এমন প্রতারণায় টাকা পয়সা খুইয়ে নিঃস্ব হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও সাথে সম্পর্কে জড়ানোর বিষয়ে সর্তক থাকার পরামর্শ দেয় পুলিশ।

 

একাত্তর/জো
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর