ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

শাহবাগ থানাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের পেছনের সড়কের ফুটপাত থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

অজ্ঞাতনামা নিহত পুরুষের বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরনে ছিল ময়লাযুক্ত কালো প্যান্ট, চেক সোয়েটার ও কম্বল। 

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়দের কাছে শেখ হাসিনার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটের পেছনের সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেদুল আলম জানান, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
ঢাকায় একটি বাসার বেজমেন্টের নিচ থেকে এক ব্যক্তির (পুরুষ) মাথা বিহীন ও সাত টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের টুকরোগুলো একটি পলিথিনে মোড়ানো ছিলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর