রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা গেলেও ধারণা করা হচ্ছে শিশুটির বয়স চার থেকে পাঁচদিন।
বৃহস্পতিবার বিকেলে একটি আর্বজনার বাজারের ব্যাগের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় জানান, পার্কে ডিউটিরত আনসাররা শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ওই নোংরা ব্যাগে কম্বলে পেঁচানো মরদেহটি উদ্ধার করেন।
ওই আনসার সদস্যের বরাতে মনোজ প্রভাকর জানান, প্রথমে এটিকে কম্বলের ব্যাগ ভেবে তানিয়া নামের এক টোকাই কুড়িয়ে নেয়। পরে তিনি মরদেহ দেখতে পেয়ে আনসার সদস্যকে জানান।
ঢামেকে এক কয়েদির মৃত্যু