প্রার্থিতা হারানো মানিক ঢাকা-৭ আসনের নির্বাচন বাতিল চান

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম

এবার ঢাকা-৭ আসনের নির্বাচন বন্ধ করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন উচ্চ আদালতে প্রার্থিতা বাতিল হওয়া হাসিবুর রহমান মানিক।

শুক্রবার সন্ধ্যার পর মানিক আবেদন নিয়ে নির্বাচন কমিশনে যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, তাকে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে সরানো হয়েছে।

সিইসিকে দেওয়া চিঠিতে মানিক ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মানের প্রার্থিতাও বাতিল চান।

হাসিবুর রহমান মানিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র গত ৪ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন, যা গত ১৪ ডিসেম্বর নামঞ্জুর হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন। গত ২০ ডিসেম্বর হাইকোর্ট তার প্রার্থিতা ফেরত দেন।

তার প্রার্থিতার বিরুদ্ধে ওই আসনে জাসদের প্রার্থী হাজী ইদ্রিস বেপারীর করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকের অংশগ্রহণের অনুমতি দিতে এবং প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত করেন।

নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ জানান হাসিবুর রহমান মানিক এর আগে হাইকোর্টের আরেক বেঞ্চে রিট আবেদন করেছিলেন। সেই বেঞ্চ তার রিট খারিজ করে দেন। সেই তথ্য গোপন করে নতুন করে হাইকোর্টে রিট করেন। এটা হাইকোর্ট রুলস অনুযায়ী বেআইনি। এ কারণে তার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

কেএসএইচ
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর