ঢাকায় ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইটের জরুরি অবতরণ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় ভারতের বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরির অবতরণ করতে বাধ্য হয়। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শনিবার ভোর চারটায় উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে। এর ১২ ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকা থেকে গুয়াহাটিতে পৌঁছায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট বাংলাদেশের জরুরি অবতরণ করে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

এক্সে এক পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

তিনি লেখেন, আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি প্লেনে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরে এটি ঢাকায় অবতরণ করে। তিনি আরও বলেন, যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি।

এরপর তিনি আরও লেখেন, অবশেষে গুয়াহাটিতে নামলাম। ১২ ঘণ্টার ফ্লাইটের পরে আমি ইউরোপে পৌঁছানোর আশা করেছিলাম। তবে গুয়াহাটিতে থাকতে পেরে খুশি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24 অনুসারে, ইন্ডিগো ফ্লাইটটি শুক্রবার রাত আটটা ২০ মিনিটে মুম্বাই থেকে যাত্রা করার এবং রাত ১১টা ১০ মিনিটে গুয়াহাটিতে অবতরণের কথা ছিল। কিন্তু ফ্লাইটটি তিন ঘণ্টা দেরি করে রাত ১১.২০ মিনিটে মুম্বাই থেকে ছেড়ে যায়।

একাত্তর/এসি
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর