উত্তরা-মতিঝিল সাড়ে ১৩ ঘণ্টা মেট্রোরেল চলাচলের তারিখ ঘোষণা 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম

পুরোদস্তুর চালু হতে যাচ্ছে মেট্রোরেল সেবা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত অবধি মেট্রোরেল চলাচল শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে সকাল সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।

সকাল সাতটা ১০ মিনিটে উত্তরা থেকে মেট্রোরেল ছাড়বে, আর শেষ ট্রেন মতিঝিল থেকে ছেড়ে যাবে রাত আটটা ৪০ মিনিটে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

এতোদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাতটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত।  

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ নভেম্বর। এর একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চলাচল শুরু করে।

আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয় গত ৫ নভেম্বর। এরও একদিন আগে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এখন অফিস আওয়ারে মেট্রোরেল চলছে ১০ মিনিট পরপর এবং অফপিক আওয়ারে চলছে ১২ মিনিট পরপর। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময় পরিবর্তনের সুযোগ নেই বলে জানান এমএএন সিদ্দিক।

তিনি জানান, পিক আওয়ারে আটটা ট্রেন ও অফপিক আওয়ারে সাতটা ট্রেন চলবে৷ একটি ট্রেন প্রস্তুত রাখা হবে।

বর্তমানে প্রতিদিন গড়ে এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করছে বলেও জানান এমএএন সিদ্দিক।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ১৬ স্টেশন নির্মিত হয়েছে। আর কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রোরেল।

১৬টি স্টেশনের মধ্যে রয়েছে-উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল। 

আরবি
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
রাজধানীর মতিঝিল এলাকায় এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে মোবাইল কোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর