বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত বিচ্ছিন্ন ঘটনা: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

যশোরে গুলিতে বিজিবি সদস্য নিহতের ব্যাপারে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, না, এগুলো আলোচনা হয়নি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।

এসময় তিনি বলেন, নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করেছিল অনেকে। কিন্তু প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। যারা শঙ্কার মধ্যে ছিল তারাও সরকারের সঙ্গে আছে। শঙ্কা কেটে গেছে। 

প্রতিমন্ত্রী জানান, নৌ পর্যটনের জন্য ভারতের কাছে অন অ্যারাইভাল ভিসা সুবিধা চাওয়া হয়েছে। তারা এ বিষয়ে কাজ করবে। খুব শিগগিরই এ ব্যাপারে সুখবর পাওয়া যেতে পারে। 

তিনি আরও জানান, সরকার যে পদক্ষেপ নেবে তাতে ভারত সব সময় সহযোগিতা করবে। আমরা ভারতকে আরও বিনিয়োগ বাড়াতে বলেছি।

সোমবার বিকেলে যশোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রইশুদ্দীন নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের এক সদস্য নিহত হয়েছেন। তার বাড়ি  চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

গত রাতে রাতে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট এলাকায় ভারত থেকে একদল গরু চোরাকারবারি সীমান্ত পার হয়ে আসছিল।

এসময় বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারীদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিক মারা গেছেন। 

এ বিষয়ে বিএসএফকে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। এছাড়াও মরদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
ফেলানীসহ বাংলাদেশি নাগরিকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে হত্যা, নির্যাতন, গুম ও জোরপূর্বক পুশইনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোড়ে মোড়ে টহল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। তবে মানুষের মধ্যে কাজ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর