কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, আতঙ্ক-ক্ষোভ-হতাশায় নগরবাসী

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোড়ে মোড়ে টহল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। তবে মানুষের মধ্যে কাজ করছে চাপা আতঙ্ক।

বুধবার (১২ নভেম্বর) সকালে নগরীতে পরিবহনের সংখ্যাও ছিলো কিছুটা কম। এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। অবশ্য অন্যান্য কর্মদিবসে রাজধানীর চিত্র থাকে ভিন্ন।

রাজধানীর কাওরানবাজার রুটে নিয়মিত যাতায়াত করা পরিবহনের চালকরা বলছেন অন্যান্য দিনে মিরপুর থেকে যাত্রাবাড়ী যেতে যে সময় লাগে তার অর্ধেকেরও কম সময় লেগেছে আজ।

তবে রাজনৈতিক কর্মসূচি ঘিরে পরিবহন সেক্টরের ওপর অরাজকতা নিয়ে তীব্র ক্ষোভ দেখান তারা।

ক্ষোভ ছিলো নগরবাসীর কণ্ঠেও। ৫ আগস্টের পরও দেশের রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন না হওয়ায় হতাশাও ব্যক্ত করেন তারা।

তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের (১৩ নভেম্বর) কর্মসূচি ঘিরে ৫ আগস্ট পরবর্তী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন জানান, মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট ছাড়াও কাজ করছে র‍্যাব ও বিজিবির সদস্যরা।

পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, কর্মসূচি ঘিরে টার্মিনালগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো পরিবহনকে একা কোথাও পাকিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে, রাতে বাড়ানো হয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ভারত থেকে আওয়ামী লীগের পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় ও হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ সহায়তায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কাজ করছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর...
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর