বিএসএফের হাতে হত্যা-নির্যাতন-গুম-পুশইনের বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

ফেলানীসহ বাংলাদেশি নাগরিকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে হত্যা, নির্যাতন, গুম ও জোরপূর্বক পুশইনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ -এর আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মী ও ভুক্তভোগীদের স্বজনরা।

বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফেলানী হত্যাকাণ্ডসহ একের পর এক ঘটনায় বিচার না হওয়ায় এসব অপরাধ বেড়েই চলেছে বলে অভিযোগ করেন তারা। তারা অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ, সব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান বক্তারা।

একাত্তর/আরএ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর