গুলিস্থানে বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম

রাজধানীর ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস কাউন্টারের পাশে সড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় মোঃ ইউনুছ শিকদার (৫০) নামের এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।

তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ সাগর বলেন, ফুলবাড়িয়া বি.আর.টি.সি কাউন্টারের পাশে ফ্লাইওভারের নিচে দিয়ে রাস্তা পারাপারের সময়ে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। 

পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

খবর পেয়ে ঢামেকে ছুটে আসেন মৃতের ছোট ভাই কিতাবুল সিকদার, তিনি বলেন, তার বড় ভাই পেশায় একজন ব্যবসায়ী  গ্রামে তার দোকান রয়েছে। মাদারীপুর থেকে সে ঢাকায় তার দোকানের জন্য মালামাল ক্রয়ে জন্য মাঝেমধ্যে ঢাকাতে আসেন। আজকেও তিনি মালামাল ক্রয়ের জন্য ঢাকাতে আসছিলেন। সন্ধ্যায় মোবাইল ফোনের মাধ্যমে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

নিহত ইউনুছ শিকদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার  বাজিতপুর গ্রামের মৃত কলম শিকদারের ছেলে। 

এআর
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি কাউন্টারের পেছনের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স ২২ থেকে ২৫ হতে পারে।
গেলো ১২ বছর ধরে চলছে গাজিপুরের বিআরটি প্রকল্পের কাজ। প্রকল্পটির লক্ষ্য যাত্রী ভোগন্তি দূর করার। কিন্তু সময়মতো কাজ শেষ না হওয়ায় প্রকল্পটি নিজেই যাত্রী ভোগান্তির কারণ হয়ে উঠেছে।  
সাধারণ মানুষের জন্য চালু হলো এভিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি দ্বিতল বাস চলাচল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর