যেভাবে শাহজালালে ধরা পড়লো সলিড কোকেনের সবচেয়ে বড় চালান

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা হতে আট কেজি ৩০০ গ্রামের একটি কোকেনের চালার আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিমানবন্দর আর্মড পুলিশ।

দেশে আটক হওয়া সলিড কোকেনের এটাই সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা।  

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাওয়ের এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণের ওই কোকেনর চালান আটক করা হয়।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা কোকেন আনা অভিযুক্ত ওই নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোকেন উদ্ধারের বিস্তারিত জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ।

তিনি বলেন, কোকেনের চালানটি আফ্রিকার দেশ মালাওয় অথবা ইথিওপিয়া থেকে বাংলাদেশে এসেছে। কোকেন পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিলো।

তানভীর মমতাজ বলেন, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে একজন আফ্রিকান নাগরিকের মাধ্যমে ঢাকায় কোকেন আনা হবে- এমন তথ্য পেয়ে আমরা নজরদারি বাড়ায়।

‘বুধবার এপিবিএন সদস্যদের সঙ্গে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বিমানবন্দরের আট নম্বর টার্মিনালের বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান নেয়। ফ্লাইটটি থেকে নামা সকল বিদেশি যাত্রীকে আমরা ফলো করি।’

ডিএনসির এই পরিচালক বলেন, এর মধ্যেই আমরা দেখতে পাই যে, নোমথেনডাজো তাওয়েরা সোকো নামে এক বিদেশি নারী বিমানবন্দরের ভিসা অন অ্যারাইভাল ডেস্কে অবস্থান করছেন। তার গতিবিধি পর্যবেক্ষণ করে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

‘জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার লাগেজে কোকেন আছে। পরে লাগেজের ভেতর লুকিয়ে রাখা আট কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। জব্দ করা মাদকের মূল্য প্রায় ১০০ কোটি টাকা।’  

তাওয়েরা সোকো মালাওয়ের নাগরিক জানিয়ে তানভীর মমতাজ বলেন, তিনি প্রথমে মালাওয় থেকে ইথিওপিয়া যান। এরপর ইথিওপিয়া থেকে দোহা গিয়ে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশে আসেন।

কোকেনের চালান বাংলাদেশে আরেক বিদেশি নাগরিকের কাছে পৌঁছে দিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে আবারো মালাওয়ে তার ফিরে যাওয়ার কথা ছিলো বলে জানান ডিএনসির পরিচালক।

তানভীর মমতাজ আরো বলেন, কোকেনের চালানটি বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে অন্য কোনো দেশে চলে যেতো। আমাদের ধারণা, কোকেনের এই চালানটি মালাওয় বা বা ইথিওপিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।

পেশায় নার্স তাওয়েরা সোকো বছরখানেক আগে একবার বাংলাদেশে এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। গতবারের মতো এবারো তিনি বাংলাদেশের একটি গার্মেন্টসের আমন্ত্রণপত্র নিয়ে আসেন।

অন এ্যারাইভাল ভিসা নেওয়ার জন্য তিনি তার পরিচয় লুকিয়ে গার্মেন্টস ব্যবসার নাম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন বলে জানান তানভীর মমতাজ। 
তিনি আরো বলেন, কোকেনের চালানের সঙ্গে কারা জড়িত আছেন, তা বের করার তদন্ত চলছে। 

আরবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর