হত্যার পরও রড দিয়ে পেটানো হয় জুয়েলকে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম

মারা যাওয়ার পরও রড দিয়ে তিন দফা পেটানো হয় জুয়েলকে। পরে হাত-পা বেঁধে ফেলে রাখা হয় তার নিথর দেহ। এমনই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে রাজধানীর শ্যামলীর একটি এনজিও কার্যালয়ে। পুলিশ জানায়, এনজিওটির নিরাপত্তা প্রহরী জুয়েলকে হত্যার ঘটনায় জড়িত ছিলো তারই সহকর্মী আখতার। 

মঙ্গলবার ভোট পাঁচটা ছয় মিনিটের সিসিটিভি ক্যামেরার দৃশ্য এটি। ভিডিওতে নিরাপত্তা কর্মী আখতারকে একটি লোহার পাইপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় চেয়ারে বসেই ঘুমাচ্ছিলো জুয়েল। হঠাৎ লোহার পাইপ দিয়ে জুয়েলের মাথায় এলোপাথাড়ি মারতে থাকে আক্তার। 

পরে তার নিথর দেহটি পা ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যায় ভবনটির পাওয়ার সাবস্টেশন রুমের দিকে। সেখানে গিয়েও বেশ কয়েক দফা লোহার পাইপ দিয়ে আক্তার আঘাত করে জুয়েলকে।

ঢাকার তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার আজিমুল হক বলেন, তার শরীরে বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেলো, এখানে যে সাবস্টেশন রুম আছে সে রুমের ভেতরে লাশটি ছিলো। পরে সাবস্টেশন কর্মী এসে রুম খুলে এবং সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।    

পুলিশ বলছে, ভ্রাম্যমাণ বেশ কিছু যৌনকর্মীর সাথে সখ্যতা ছিলো আক্তারের। যা দেখে ফেলে জুয়েল। কর্তৃপক্ষকে বলে দিতে পারে এমন ভয় ও ক্ষোভ থেকে সে এই হত্যাকাণ্ড ঘটায়। 

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার আরও বলেন, ভাসমান যৌনকর্মীদের সাথে আসামি আখতারের সম্পর্ক ছিলো এবং এটা ভিক্টিম দেখে ফেলেন। যার কারণে তার মোবাইল সে নিয়ে নেয়। এনিয়ে তাদের মধ্যে চরম বৈরিতা তৈরি হয়। সে বৈরিতা থেকেই এ হত্যাকাণ্ড।     

চলতি মাসের ১ তারিখে এনজিওটিতে নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন জুয়েল।

 

আরবিএস
সকাল থেকে রামিসাদের বাড়ির সামনে চলা বিক্ষোভ দুপুরের পর ছড়িয়ে পড়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত। বিক্ষোভকারীরা গোল চত্বরে অবস্থান নিয়ে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভাইয়ের সাথে হাঁটতে বের হয়ে হামলার শিকার হয় সে। এই...
মিরপুর বেনারসি পল্লীর মিল্লাত ক্যাম্প এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন থেকে মো. শরীফ আহমেদ সুমন (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।
এ হত্যাকাণ্ডের মূলহোতা ও আশরাফুল হকের বন্ধু জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর