উত্তরায় কোকেন উদ্ধার করলো ডগ স্কোয়াড, বিদেশি নাগরিক গ্রেপ্তার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ এএম

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম কোকেনসহ তানজানিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডগ স্কোয়াড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ওই বিদেশিকে গ্রেপ্তার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ এবং ডিএনসির একটি যৌথ অভিযানিক দল উত্তরার হোটেল এফোর্ড ইন -এ অভিযান চালায়। এসময় তাদের সাথে এয়ারপোর্ট এপিবিএন -এর ডগ স্কোয়াডও অংশ নেয়। হোটেলটির দোতলায় ১০২ নাম্বার রুমে ছিলেন তানজানিয়ার নাগরিক মোহাম্মেদি আলি (৫৫)। অভিযানিক দল প্রথমেই তাকে আটক করে। এরপর তাকে মাদকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি তা অস্বীকার করেন।

এসময় সাথে থাকা এপিবিএন ডগ স্কোয়াডের সহায়তায় মোহাম্মেদি আলির কক্ষটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে এপিবিএন ডগ স্কোয়াডের কুকুর মোহাম্মেদির সাথে থাকা কালো একটি ব্যাগে মাদক রয়েছে বলে তার হ্যান্ডলারকে সতর্ক করে। পরবর্তীতে ম্যানুয়ালি ব্যাগটি সার্চ করলে তার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান তিনি।

গত ২০ জানুয়ারি মোহাম্মেদি আলি তানজানিয়ার রাজধানী আদ্দিস আবাবা-দোহা হয়ে ঢাকায় আসেন এবং হোটেল এফোর্ড ইনের ১০২ নম্বর রুমে ওঠেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, ২০১৭ সালে এয়ারপোর্ট এপিবিএনের ডগ স্কোয়াড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন শুরু করে। শুরুতে আটটি কুকুর দিয়ে শুরু হলেও বর্তমানে ২২টি কুকুর রয়েছে এপিবিএনের। এসব কুকুর বিস্ফোরক এবং মাদক উদ্ধারে পারদর্শী। আজকের অভিযানে কুকুর অলি এবং তার হ্যান্ডলার সুনেত্রার সহযোগিতায় মাদকের ব্যাগটি শনাক্ত করা হয়। 

গ্রেপ্তার মোহাম্মেদি আলির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এর আগে বুধবারও এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানে মালাউয়ির এক নারীকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করা হয়। দুই দিনে আলাদা অভিযানে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধারের ঘটনা ঘটলো।

আরবিএস
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
রাজধানী ঢাকার খালগুলো পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের বৈশ্বিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬’। গত শুক্রবার ঢাকার মাদানি অ্যাভিনিউর ‘পেপার...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর