ঢাকা ম্যারাথনে এবারও হসপিটালিটি পার্টনার রিজেন্সি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪ আসরের হসপিটালিটি পার্টনার হয়েছে। ২০২১ সালে ঢাকা ম্যারাথনের প্রথম আসর থেকেই যুক্ত আছে রাজধানীর অন্যতম জনপ্রিয় পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সি।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪ আসরে রেকর্ড-ব্রেকিং সংখ্যক অংশগ্রহণকারী অংশগ্রহণ করায় শুক্রবার ঢাকা শহর প্রাণবন্ত হয়ে ওঠে। ৬০০০ জনেরও বেশি দৌড়বিদসহ আন্তর্জাতিক ক্রীড়াবিদ এবং উৎসাহী সাউথ এশিয়ান রানার এই ম্যারাথনে অংশ নেন।

তাদের মধ্যে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি দৌড়বিদ এই ম্যারাথনে যোগ দেন। ম্যারাথনটি শুক্রবার সকাল ৫টায় বানৌজা শেখ মুজিব, শেখ হাসিনা সরণি থেকে শুরু হয়ে তিনশো ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে ফিরতি একই রাস্তায় দিয়ে শেখ হাসিনা সরণিতে শেষ হয়।

ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার যোসেফ কিয়েংগো মুনিয়োকি এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার লেনসা দেবেলে জালেটা।

ফুল ম্যারাথনে সাফ দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের আনিশ থাপা মাগার এবং নারী বিভাগে নেপালের সন্তোশি শ্রেষ্ঠা। এতে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে মো. আল আমিন ও নারী বিভাগে পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন হন। হাফ ম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে মো. সোহেল রানা ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন পৃথি আকতার।

প্রতি বছর জানুয়ারি মাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রথম অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ১০ জানুয়ারি।

এরপর থেকে প্রতিবছর এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখতে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২১ সালে, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে হসপিটালিটি পার্টনার হিসেবে যোগ দেয়।

তারই ধারাবাহিকতায় এবারো ঢাকা রিজেন্সি এই পুরা ইভেন্টের একজন গর্বিত হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত হয়। শুক্রবার সকালে নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান একই দিন ভোরে বানৌজা শেখ মুজিব ঘাঁটি, শেখ হাসিনা সরণিতে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

পরে ঢাকাস্থ বানৌজা শেখ মুজিব ঘাঁটিতে অনুষ্ঠিত এ ম্যারাথনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এআরএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর