আরো ৯ মামলায় গ্রেপ্তার মির্জা আব্বাস

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম

বিএনপির সমাবেশ ঘিরে নাশকতা ও সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন ও রমনা থানার ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

বৃহস্পতিবার ঢাকার আলাদা দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়।

শুনানির আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয় মির্জা আব্বাসকে। এদিন পল্টন থানার পাঁচ মামলা ও রমনা মডেল থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।  

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পল্টন থানার পাঁচ মামলায় এবং এবং অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন রমনা চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়।

এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গত ৩১ অক্টোবর রাতে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মির্জা আব্বাসের জামিন চেয়ে গত ২৪ জানুয়ারি আবেদন করেন তার আইনজীবী মহি উদ্দিন চৌধুরী।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। 

আরবি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর