উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম

রাজধানীর উত্তরায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এসময় বেশ কয়েকটি ভবনের কিছু অংশ ভেঙে ফেলা এবং আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুল হক।

তিনি বলেন, এদিন উত্তরার ১৩ নম্বর সেক্টরে রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। লেকের পাশে নকশা বহির্ভূত দুইটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিকভাবে দুই ভবনে মোট আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েডে ব্যত্যয় পাওয়া গেছে বলে জানান শামসুল হক।

বলেন, প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা যেনো পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে, সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

শামসুল হক আরো বলেন, যে সব ভবন নির্মাণে নিরাপত্তা নেই, সে সব ভবন নির্মাণের কাজ বন্ধ করে জরিমানা করা হয়েছে।

এছাড়াও যে সব ভবন মালিকরা রাস্তায় মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরকেও আইনের আওতা আনা হচ্ছে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারী অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক ও মো. আবু হেনা এবং ইমারত পরিদর্শক মো. রিফাতসহ অন্যান্য কর্মকর্তারা। 

আরবি
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানের শেষ দিনে আজ রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে...
রাজধানীতে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করাসহ সড়কে যানজট কমাতে ফুটপাত-রাস্তার অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর