চালের বাজার নিয়ন্ত্রণে চলছে অভিযান, দামে নাখোশ ক্রেতারা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৯ এএম

অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে চলছে খাদ্য মন্ত্রণালয়ের অভিযান। প্রতিদিন দু'জন উপসচিব এই অভিযান চালিয়ে আসছেন। তবে ক্রেতাদের অভিযোগ, লোক দেখানো এই অভিযান বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না। কারণ এক দেড় ঘণ্টার এই অভিযানে গড়ে ছয় সাতটি দোকানে তদারকি চলে। মূল্য তালিকা না থাকা, দামের গরমিল ও লাইসেন্স না থাকার মতো অপরাধে কোনো শাস্তি না দিয়ে কেবল সতর্ক করেই শেষ হচ্ছে অভিযান। 

বেলা পৌনে ১২টায় রাজধানীর রামপুরা কাঁচা বাজারের খাদ্য মন্ত্রণালয়ের তদারকি দল। দোকানের ট্রেড লাইসেন্স নেই, চালের মজুদ কত তার হিসেবও নেই। এসব অপরাধে দোকান মালিককে সতর্ক করে সাত দিনের সময় দেয় তদারকি দল। 

একটি দোকানে অভিযান শেষ করে রামপুরা থেকে চৌধুরী পাড়ার দিকে রওনা দেয় দলটি।

চৌধুরী পাড়ার বরিশাল ও কুমিল্লা রাইস মিলে নেই কোন মূল্য তালিকা। পাইকারি এই দুই প্রতিষ্ঠানে নেই ফুড লাইসেন্সও। দুই প্রতিষ্ঠানকেই সাত দিনের সময় দেয়া হয়। একটি লাইসেন্সে চলছে দুটি দোকান। এখানেও দেয়া হলো সাত দিনের সময়। 

উপসচিব বললেন, নানা অনিয়ম পাওয়া গেলেও আপাতত ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। যাতে তারা সঠিকভাবে ব্যবসা করেন। 

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব ও আইন উপদেষ্টা মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আইন মানতে তাদের উদ্বুদ্ধ করতে এ অভিযান। আমরা পরবর্তীতে জরিমানা করবো। যাদের লাইসেন্স নেই, লাইসেন্সে জটিলতা আছে তাদের সতর্ক করা হয়েছে।   

তবে ভোক্তাদের অভিযোগ লোক দেখানো এমন অভিযানে কাজের কাজ কিছুই হয় না। 

 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর