‘মিয়ানমার পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান সঠিক ও যৌক্তিক’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

মিয়ানমারের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান সঠিক ও যৌক্তিক, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মিয়ানমার নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার ‘উসকানিমূলক যুদ্ধের ফাঁদে’ বাংলাদেশ পা দেবে না বলে মনে করেন তারা। 

শনিবার বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে, পালিয়ে আসা সীমান্তরক্ষীদের দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেয়া হয়।  

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সাথে আরাকান আর্মিসহ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। 

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের গোলাবারুদের আঘাতে বাংলাদেশিদের মৃত্যু হয়েছে, আতঙ্কে আছে সেই সীমান্তের মানুষ। 

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, ভূরাজনীতি দাবার মতো কঠিন একটা খেলা, প্রতিটা চাল খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন পর্যন্ত অত্যন্ত মানবিক ও সফল ভূরাজনৈতিক খেলোয়াড় হিসেবে এবং রাষ্ট্র হিসেবে নিজেদেরকে বিশ্ব দরবারে পরিচিত করতে পেরেছে।    

বাংলাদেশে পালিয়ে আশা মিয়ানমার বর্ডার গার্ডের সদস্যদের দ্রুত ফেরত পাঠানো জরুরি। ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান যৌক্তিক বলেও মত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ বলেন, আমি মনে করি আমাদের এখনকার নীতি ঠিক আছে। হঠকারিভাবে কোনো কিছু না করে দেখতে হবে কোথায় যায়। ধৈর্য ধরতে হবে। আমি মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন সেটা সঠিক।  

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, কার সাথে কার সম্পর্ক খারাপ তার কথা শুনে আমিও ট্যাগইন হবো যে 'আসো আমরা ওদের বিরুদ্ধে দাঁড়ায়'। আমরা এমনটা করতে পারি না। সমস্যা সমাধানে আমাদের নিজস্ব স্বাধীন পলিসি থাকতে হবে।    

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করা ইমতিয়াজ আহমেদ বলেন, সুযোগ আছে বলে আমি এখনও মনে করি। ইন্ডিয়ার সাথে একটা এনগেজমেন্ট হয়েছে। চীনের সাথে এনগেজমেন্ট হয়নি এটাও ঠিক না। ইন্ডিয়া এবং চীন চাইবে না যে এখনে আমেরিকা ঢুকুক। 

মিয়ানমারে সাম্প্রতিক যুদ্ধ ও সংঘাতের পাশাপাশি বাংলাদেশে আশ্রিত ১০ লাখ রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও পুনর্বাসনের বিষয়টিও সামনে রাখার তাগিদ বিশ্লেষকদের।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) ড.নাঈম আশফাক চৌধুরী বলেন, বাংলাদেশে যে কয়েক লাখ রোহিঙ্গা আছে তাদের বাঁচিয়ে রাখতে হবে। রোহিঙ্গাদের জন্য সহায়তা কমে ১০ থেকে ৮ ডলার হয়েছে। তাদের বাঁচাতে যারা ডোনেশন দেয় তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। 

পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা রোহিঙ্গাদের যুদ্ধও করতে দেব না, তাদের সম্পৃক্ত করবো না, তাদের বিদেশে যেতে দেবো না, আমরা তাদের নিয়ে এক ধরনের জিওপলিটিক্সের খেলায় মেতে গেছি, যে খেলায় আমরা জিততে পারবো না। 

পশ্চিমা গণমাধ্যমগুলো মিয়ানমার পরিস্থিতিতে উসকানিমূলক সংবাদ দিয়ে বিভ্রান্ত করছে বলেও সতর্ক করেন তারা।

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, কিছুতেই এসব পাশ্চাত্য গণমাধ্যমের যুদ্ধের ফাঁদে আমরা পড়বো না।  

 

আরবিএস
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারীত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন...
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল তিনদিনের সফরে আজ মঙ্গলবার (৫ মে) ঢাকায় এসেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ মঙ্গলবার দুইদিনের সফরে ঢাকায় আসছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর