সীমান্তের দোকান-বাড়িতে গুলি, মিললো আরেক মর্টার শেল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম

মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান গৃহযুদ্ধের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে আবারো মর্টার শেল ও গোলাগুলির শব্দ শোনা গেছে।

আর মিয়ানমার থেকে ছোঁড়া অন্তত চারটি গুলি বাংলাদেশের একটি দোকান ও বাড়িতে এসে পড়েছে।

এদিকে ঘুমধুম সীমান্তে পাওয়া গেছে আরো একটি অবিস্ফোরিত মর্টার শেল।

কয়েকদিন শান্ত থাকার পর শনিবার ভোর পাঁচটা থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণ পরপর মর্টার শেলের ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এ সময় কেঁপে ওঠে এপারের বসতবাড়ি। সকালে কয়েকটি বাড়ির উঠানে গুলি পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়নি।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্ত শান্ত আছে।

গত দুই ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাদের সংঘর্ষ চলছে।

প্রাণঘাতী এ গৃহযুদ্ধে বিদ্রোহীর কাছে জান্তা সরকারের বাহিনীগুলো একের পর এক পরাজিত হয়ে ভূমির দখল হারাচ্ছে।  

সংঘর্ষের জেরে সীমান্তের ওপার থেকে বাংলাদেশ প্রায়ই মর্টার শেল ও গুলি এসে পড়ছে। বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেলের আঘাতে গত সপ্তাহে দুইজন নিহত হয়েছেন।

আর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, সেনা ও ইমিগ্রেশন কর্মকর্তাসহ ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

 

 

আরবি
মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরাকান আর্মি (এএ)। রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন এ বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।
মিয়ানমার এবং আরাকান আর্মি কর্তৃপক্ষের কাছ থেকে আসা এই বার্তাগুলো এক নজিরবিহীন ঘটনা এবং এটি দীর্ঘ নিরবচ্ছিন্ন যোগাযোগের ফল।
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনকে (আরএসও) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমর্থন করে বলে যে অভিযোগ এনেছে আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান...
মিয়ানমারের আরাকান আর্মির (এএ) হাতে আটক ছয় জেলেকে ফিরিয়ে আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর