শনিবার থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম

যাত্রীদের চাহিদার বিবেচনায় আগামী শনিবার থেকে ‘পিক আওয়ারে’ ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল ছাড়া হবে বলে জানিয়েছেন, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এম এন ছিদ্দিক বলেন, যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে।

তিনি আরও বলেন, মেট্রোরেলে বর্তমানে দৈনিক দুই লাখ ৭০ হাজার যাত্রী চলাচল করছে। অফ পিকে আগের মতো ১২ মিনিট পরপর এবং পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন চলবে। এছাড়া পিক আওয়ারে ১০টি এবং অফ পিক আওয়ারে ৭টি ট্রেন চলবে।

এর আগে গেলো সোমবার  সচিবালয়ে সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

বর্তমানে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। ব্যস্ত সময় অর্থাৎ পিক আওয়ারে ১০ মিনিট এবং বাকি সময় ১২ মিনিট পরপর ছাড়ছে মেট্রোরেল। 

নতুন সময় অনুযায়ী উত্তরা থেকে মতিঝিলের দিকে সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরার দিকে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত সময়কে এই ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করা হবে।

একইভাবে উত্তরা-মতিঝিল বেলা ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা এবং মতিঝিল-উত্তরা বেলা ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ারের সময়।

এছাড়া সারাদিনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেনের যাতায়াত ২৬ বার বাড়ানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আগে সারাদিনে মোট ১৫২ বার মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করত। আগামী শনিবার থেকে এটি মোট ১৭৮ বার যাতায়াত করবে।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর