বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭ পিএম

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরও তিন দিন বাড়ানোর দাবি জানিয়েছে মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে এই দাবিতে মেলার প্রধান ফটকের সামনে মেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই দাবি জানান ব্যবসায়ী ও গেট ইজারাদাররা।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, এবারের মেলা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু হওয়ায় লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের। এক জানুয়ারির পরিবর্তে ২১ জানুয়ারি মেলা উদ্বোধন করা হয়।

তারা বলেন, মেলা শুরুর প্রথম শুক্রবার ২৬ জানুয়ারি শুক্রবার ঢাকা ম্যারাথন থাকার কারণে ৩০০ ফিট রাস্তা বন্ধ রেখে অনুষ্ঠান করায় লোক সমাগম কম হয়েছে।

দর্শনার্থী ভোগান্তির কথা উল্লেখ করে তারা বলেন, দুই দফায় বিশ্ব ইজতেমার কারণে মেলায় দর্শনার্থীদের আসতে সড়ক যানজটের সম্মুখীন হতে হয়েছে। অনেকে রাস্তা থেকে ফিরে গেছেন। উদ্বোধনের দিন থেকে অতিমাত্রায় শৈত্য প্রবাহের কারণে মেলার নির্মাণ কাজ শেষ করতেও দেরি হয়।

কর্মসূচি থেকে নেতার বলেন, ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে লোকসমাগম চাহিদার চেয়ে কম হচ্ছে।

ক্রেতা ও দর্শনার্থী কম হওয়ার প্রধান কারণ হিসেবে অব্যবস্থাপনার অভিযোগ করে   মেলার সময় বাড়ানোর জন্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, ইপিবির ভিসি ও সচিবের কাছে আরও তিন দিন বিনা ভাড়ায় মেলার সময় বাড়ানোর জন্য দাবি করেন করেন। কর্তৃপক্ষ সে দাবি নাকচ করায় তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

একাত্তর/এএ/এসি
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর