শিশু তালহার চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী, বিল মেটালেন উত্তরের মেয়র

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৩ পিএম

টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাই সন্তানকে দত্তক দিয়ে হলেও প্রাণ বাঁচাতে চেয়েছিলেন অসহায় বাবা-মা। দেড় বছরের শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর একটি হাসপাতালে। কিন্তু চিকিৎসা চালিয়ে নেয়ার মতো সামর্থ্য নেই গাড়িচালক বাবার।

একাত্তরের বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমীনের এমন প্রতিবেদন দেখে চিকিৎসাধীন শিশু তালহার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পিসিইউতে ভর্তি ছিলো দেড় বছরের শিশু তালহা। বাইরে অপেক্ষায় বাবা আরিফ ও মা শারমীন। আড়াই বছর আগে ৫ বছরের সন্তান আয়েশাকে হারান এই দম্পতি। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে চিকিৎসার অভাবে মারা যায় আয়েশা।

কুমিল্লা চৌদ্দগ্রামের এই দম্পতির দ্বিতীয় সন্তান দেড় বছরের তালহা। নিউমোনিয়া থেকে এখন ভুগছে হার্টের সমস্যাসহ নানা জটিলতায়। প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতাল, তারপর উন্নত চিকিৎসার আশায় সন্তানকে নিয়ে আসেন ঢাকায়। কিন্তু চিকিৎসা খরচ চালানোর সমার্থ নেই। তাই সন্তানটিকে দত্তক দিয়ে হলেও চিকিৎসা চালিয়ে যেতে চেয়েছিলেন তার মা।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো: মনির হোসেন জানিয়েছিলেন, শিশুটির সমস্যা জটিল। চিকিৎসাও ব্যয়বহুল। ডাক্তাররাও চান বিত্তবান কেউ এগিয়ে এলে চিকিৎসা সম্ভব।

এমন খবর দেখে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপে শিশুটিকে শ্যামলীর শিশু হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লার হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে বাবা আরিফকে বিক্রি করতে হয়েছে জমি। ঢাকার কোন সরকারি হাসপাতালে এনআইসিইউ না পেয়ে সন্তানকে নিয়ে আসেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের বিল পরিশোধ নিয়েও বাঁধে বিপত্তি।

অসহায় দম্পতির এমন করুণ পরিস্থিতিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার বিলের একটি অংশ মওকুফ করেছে। আর বাকি অংশ পরিশোধের দায়িত্ব নিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

 

একাত্তর/জো
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, ছয়...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। একই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর