শেষ পর্যন্ত বাঁচানো গেলো না শিশু তালহাকে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৫ পিএম

অবশেষে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ছোট্ট তালহা। চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায়, শিশুটিকে দত্তক দিতে চেয়েছিলেন তার বাবা-মা। 

এর আগে একাত্তরের বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমীনের এক প্রতিবেদন দেখে চিকিৎসাধীন শিশু তালহার চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার ইউনিভার্সেল হাসপাতাল থেকে তাকে শিশু হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে নেয়ার পর মঙ্গলবার সকালেই মারা যায় শিশুটি। 

জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রামের এই দম্পতির দ্বিতীয় সন্তান দেড় বছরের তালহা। নিউমোনিয়া ও হার্টের সমস্যাসহ কিছু জটিল রোগে ভুগছিল শিশুটি। প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতাল, তারপর উন্নত চিকিৎসার আশায় সন্তানকে নিয়ে আসেন ঢাকায়। কিন্তু চিকিৎসা খরচ চালানোর সমার্থ নেই। তাই সন্তানটিকে দত্তক দিয়ে হলেও চিকিৎসা চালিয়ে যেতে চেয়েছিলেন তার মা।

সবশেষ, সোমবার এ নিয়ে প্রতিবেদন প্রচার করা হয় একাত্তর টেলিভিশনে। এরপর, স্বাস্থ্যমন্ত্রী নিজে তার চিকিৎসার দায়িত্ব নেন। পাশাপাশি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার বিলের একটি অংশ মওকুফ করে। আর বাকি অংশ পরিশোধের দায়িত্ব নেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। 

আড়াই বছর আগে পাঁচ বছরের আরেক সন্তান আয়েশাকেও হারান তালহার বাবা-মা। 

আরবিএস
টঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডা. চং এসআই জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের সঠিক চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল থেকে শেখ হাসিনা বার্ন ও...
ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার আরও কঠোর পদক্ষেপ হিসেবে  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আর্থিক জরিমানার পাশাপাশি মামলা ও জেলের হুঁশিয়ারি দিলেন...
টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাই সন্তানকে দত্তক দিয়ে হলেও প্রাণ বাঁচাতে চেয়েছিলেন অসহায় বাবা-মা। দেড় বছরের শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর একটি হাসপাতালে। কিন্তু চিকিৎসা চালিয়ে নেয়ার মতো...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর