আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম

টঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডা. চং এসআই জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছে তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

বৈঠকের আগে হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর ডা. জ্যাক আহতদের দেখতে যান। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলেরও সদস্য ছিলেন ডা. জ্যাক।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানায়।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিকেল গোডাউনে আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আগুন নির্বাপণের কাজ করার সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে দগ্ধ হন চার ফায়ার ফাইটারসহ কয়েক জন।

এরইমধ্যে দগ্ধ ফায়ার সার্ভিসের লিডার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

একাত্তর/আরএ
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
রাজধানীর রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর