এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার আরও কঠোর পদক্ষেপ হিসেবে  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আর্থিক জরিমানার পাশাপাশি মামলা ও জেলের হুঁশিয়ারি দিলেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (২২ তারিখ) রূপনগর আবাসিক এলাকার ৭ নম্বর সড়কে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি’র মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ হুঁশিয়ারি দিয়ে আগামী ২৭ তারিখ থেকে এটি কার্যকর হবে বলেও জানান তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী ২৭ তারিখ থেকে কোনও বাসায় বা অফিসে এসিড মশার লার্ভা পাওয়া গেলে জেল ও জরিমানা করা হবে। সরকারি অফিসেও যদি লার্ভা পাওয়া যায়, সে অফিসের যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে মামলা হবে, জরিমানা হবে। সিটি কর্পোরেশনের কোনো অফিসেও যদি লার্ভা পাওয়া যায়, সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও মামলা দেওয়া হবে।

তিনি ‘ক্লিয়ার মেসেজ’ দিয়ে বলেন, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে এবং জরিমানার টাকার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। ইতোমধ্যে স্থানীয় সরকারকে বলেছি আরও বেশি ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য।

মেয়র জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য উত্তর সিটি কর্পোরেশনের ৭২ জন কাউন্সিলরদের প্রতি মাসে ৫০ হাজার করে টাকা দেয়া হচ্ছে। সেই হিসেবে মাসে ৩৬ লাখ টাকা দেয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায়।

এছাড়াও পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্র যাতে পানি জমে মশার বংশবৃদ্ধি সহজ হয়, এমন জিনিসপত্র কাউন্সিলর অফিসে জমা দিয়ে টাকা নিতে পারবে যে কেউ। সোমবার থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে।

ডেঙ্গু মৌসুম শুরু আগের থেকেই উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মেয়র আতিক বলেন, আমাদের কীটতত্ত্ববিদরা বলেছেন এখন থেকেই মাঠে নামতে। তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, জেল-জরিমানা মামলার দরকার নাই, তিনদিনে একদিন জমা পানি ফেলে দিন। এডিস মশা জন্মাতে পারে এমন জায়গাগুলো পরিষ্কার করুন।

 

একাত্তর/জো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর রামপুরা খাল পরিষ্কার অভিযান শুরু করেছে। জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে এই অভিযান চালানো হচ্ছে।
শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই আমলের পরপর দুই মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের একটি ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় ভাইরাল হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ডের বাদালদি সড়ক। গত ২০ বছরে একবারও মেরামত হয়নি সড়কটি। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর দখলে থাকা উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর