পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে ১০ ভারতীয় কীভাবে?

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের দায়ে ১০ ভারতীয় নাগরিককে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি জানায়, ঈদ সামনে রেখে বাংলাদেশে বাজার ধরতে শুল্ক ছাড়া চোরাই পথে ভারতীয় শাড়ি ও পোশাক আনছেন তারা। ভারতে যাবার সময় তারা নিয়ে যাচ্ছেন চোরাই মোবাইল। চুরি হওয়া বেশ কটি দামি মোবাইল ফোন উদ্ধারের তদন্ত নেমে এসব চোরাই পণ্যের সন্ধান পায় ডিবি পুলিশ। হাতে নাতে আটক কারা হয় দশ ভারতীয় চোরাকারবারিকে। মেরুল বাড্ডার এই বাসাটিতে পণ্য সরবরাহ করতে এসে ডিবির জালে আটক হয় তারা। ভিসা দুরে থাক আটক পাঁচজনের কোনো পাসপোর্টও ছিলো না।

শুল্ক কর্মকর্তাদের যোগসাজশে ভারত থেকে ছেড়ে আসা ট্রেনে এসব ভারতীয় পণ্য আনা হচ্ছিলো। গ্রেপ্তার ভারতীয় নাগরিকেরা হলেন রাজা শাও (৩৯), পঙ্কজ বিশ্বাস (৩৫), উৎপল মাইতি (২৫), সোনু বর্মণ (২১), দীপঙ্কর ঘোষ (২৪), রাজু দাস (২২), সুজন দাস (২৭), এস কে আজগর আলী (২১), লারাইব আশ্রাব (২১) ও সমরজিৎ দাস (৩০) । গ্রেপ্তার বাংলাদেশির নাম মুরাদ গাজী (২৮) ।

ডিবির লালবাগ জোনের উপকমিশনার মশিউর রহমান গত বুধবার রাতে অভিযানের সময় তাদের কাছ থেকে ভারতে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২১টি স্মার্টফোন, পাঁচটি ভারতীয় পাসপোর্ট, নগদ হাজার টাকাসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও জেল, কসমেটিক্স, থ্রি পিস, শার্ট, জুতা ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

মশিউর রহমান বলেন, বাংলাদেশি মুরাদ গাজী তার বোন ফারজানা হক ববিকে নিয়ে মধ্য বাড্ডায় নিজস্ব বাসায় দীর্ঘদিন ধরে অনলাইনে ভারতীয় কাপড়-চোপড়, জুতা স্যান্ডেল, তেল, সাবান, কসমেটিক্স, সেক্স পিল ও জেল বিক্রি করে আসছে। নিম্নমানের এই সমস্ত সামগ্রীগুলো বিক্রয় সংক্রান্ত বহু রশিদ এবং রশিদ বই পাওয়া গেছে। গ্রেপ্তার ভারতীয় এবং বাংলাদেশি ব্যবসায়ী স্বীকার করেছে ডিবি পুলিশ অভিযান চালিয়ে যে সমস্ত মালামাল গুলো জব্দ করেছে তার কোনটাই বৈধ পথে আনা হয়নি।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, আমরা প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন ভিআইপি ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলাম, তাদের মোবাইল চুরি হচ্ছে। আমরা কিছু মানুষকে আটক করেছি। কিন্তু ফোন পাচ্ছিলাম না। দীর্ঘদিন ধরেই দেশ থেকে চুরি হওয়া ফোনগুলোর গন্তব্য খুজছিলো ডিবি। তাদের কাছে তথ্য ছিলো, চোরাই ফোনগুলোর আইএমই নম্বর পরিবর্তন করে ভারতে পাঠিয়ে দেয়া হচ্ছে। আর ভারতের চুরি করা পো বাংলাদেশে বিক্রি করছিলো।

তিনি বলেন, পাসপোর্ট ছাড়া কীভাবে আসলো? এটা আমরা তদন্ত করছি। তারা কোনোরকম ট্যাক্স দেয় না। বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে। যেহেতু কারা পাসপোর্ট ছাড়া এসেছে তাই পাসপোর্ট আইনে মামলা হবে।

হারুন বলেন, বাংলাদেশের আরও কারা কারা জড়িত তাদের বিষয়ে জানবো। গ্রেপ্তার করবো। তারা বলেছে, কাস্টমসে পাসপোর্ট রেখে দেয়। এটা আমরা তদন্ত করবো।   

কী করে পাসপোর্ট ভিসা ছাড়া চোরাকারবারিরা যাওয়া আসা করছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এই ঘটনায় কাস্টমসের দুর্বলতার পাশাপাশি বাংলাদেশের কেউ জড়িত আছে কিনা সেটিও তদন্ত করে দেখছে ডিবি পুলিশ।

 

কেএসএইচ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর