রোজায় সুলভে মিলবে ফ্রেশ ব্রান্ডের পণ্য 

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯:২৯ পিএম

রমজান উপলক্ষ্যে রাজধানীর জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সুলভমূল্যে মিলছে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ ফ্রেশ ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্মকর্তারা বলছেন, ভোক্তাস্বার্থে রমজান জুড়ে ভ্রাম্যমাণ ব্যবস্থাপনায় এসব পণ্য বিক্রি চলবে। 

প্রতি রমজানের মতো এবারও ভোক্তাদের পাশে দাঁড়ালো দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। এই রমজানেও ভোক্তা স্বার্থে সুলভমূল্যে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল, চিনিগুড়া চাল, চিনি, মসুর ডাল, গুঁড়া দুধ ও পানি বিক্রি শুরু করেছে এমজিআই। 

রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট, মতিঝিল, গুলশান, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, বনশ্রী ও সেগুনবাগিচার মতো জনবহুল স্থানসমূহ থেকে পুরো রমজান জুড়েই ফ্রেশ ব্র্যান্ডের পণ্য মিলগেট রেটে কিনতে পারবেন ভোক্তারা। 

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বলছে, শুধুমাত্র ভোক্তাদের সুবিধার কথা ভেবেই এই রমজানেও তাদের এমন মহতি উদ্যোগ। 

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গুলশান জোনের আরএম আরমানুল ইসলাম রায়হান জানান, ভোক্তাদের হাসিমুখে পণ্য দিতে পেরে আমরা খুশী।  

মেঘনা গ্রুপের পণ্য বিক্রয় কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ. এম. সফিকুজ্জামানও। তিনি বলেন, মেঘনা গ্রুপের এই উদ্যোগের কারণে রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন ভোক্তার। 

করোনা মহামারীসহ নানা সংকোটময় মূহুর্তে বন্ধু হয়ে সবসময় মানুষের পাশে থাকে, দেশের শীর্ষ শিল্পোগোষ্ঠী ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।

 

 

এআর
সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করার বাধ্যবাধকতা আরোপ করার অপরাধে রাজধানীর মিরপুরের প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। 
রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
রমজানে কম দামে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় চলছে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর