ঊর্ধ্বগতির বাজারে কম দামে পণ্য, কিছুটা ‘স্বস্তি’

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৭:৪১ পিএম

প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাজারের চেয়ে কম দামে গরুর মাংস, দুধ, ডিম বিক্রি শুরু করায় স্বস্তির পাওয়ার কথা জানালেন সাধারণ মানুষ। তারা বলছেন, ঊর্ধ্বগতির বাজারে রমজানে কম দামের এই পণ্য বিক্রি কার্যক্রম সহায়ক হবে। তবে বাজার নিয়ন্ত্রণে না থাকায় ক্ষোভও জানিয়েছেন অনেকে।

রমজানে রাজধানীর ২৫টি স্থানে পিকআপ কুলভ্যানে বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস, দুধ, ডিম, মাছ বিক্রির উদ্যোগ নেয় প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এছাড়াও রাজধানীর পাঁচটি স্থানে স্থায়ী দোকানেও মিলছে দুধ, ডিম ও মাংস।

সকালে খামারবাড়ির সামনের লম্বা লাইন দেখা যায়। মানুষের সারিই বলে দেয় বাজারের দামের সাথে পাল্লা দিতে পারছে না মানুষ। তাই তীব্র রোদ উপেক্ষা করেই দাড়িয়ে থাকা অল্প দামে পণ্য পাবার আশায়।

সকাল সাড়ে এগারোটায় আসে কাঙ্ক্ষিত পণ্য নিয়ে গাড়ি। গরু মাংস ৬০০ টাকা, খাসি ৯০০, ব্রয়লার মুরগি ২৫০, দুধ ৮০ আর ডিম ১১০ টাকা দরে দিচ্ছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অল্প দামের এই পণ্যে পেয়ে কিছুটা স্বস্ত্বি পেয়েছে ক্রেতারা। তারা বলছেন, বাজারে ঊর্ধ্বগতির সাথে হিসাব মেলানো কঠিন। বাজারের চেয়ে দাম বেশ কম তাই রোদে কষ্ট হলেও নিতে হচ্ছে।

এক ক্রেতা বলেন, খাসির মাংস বাজারে ১২০০ টাকা। এখানে ৯০০ টাকা। অনেকদিন পর কিনলাম।

৬০০ টাকা গরু আর ৯০০ টাকা খাসির মাংস হওয়ায় স্বস্তি জানিয়েছেন অনেকে। বলেন, শুধু রমজানে নয় সারা বছরই যেন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য এই সেবা চালু থাকে।

সংসদ সচিবালয়ে কর্মরত কবির হোসেন বলে, তিনি ২ লিটার দুধ, এক কেজি গরুর মাংস, এক কেজি মুরগির মাংস এবং এক ডজন ডিম কেনেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তিনি অসন্তুষ্ট নন।

তিনি বলেন, সরকার খুব ভালো একটা কাজ করেছে। অনেকটাই কম মূল্যে আমি এখান থেকে কিনতে পারলাম। যদিও অনেকক্ষণ আমাকে লাইনে দাঁড়াতে হয়েছে তবুও আমি সন্তুষ্ট।

আবার তীব্র রোদে দীর্ঘক্ষণ অপেক্ষার জন্য ক্ষোভও জানিয়েছেন অনেক ক্রেতা। নির্ধারিত সময়ে পণ্য দেয়ার দাবি জানান তারা।

স্বল্প মূল্যের এই বাজার প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে বিক্রি। যতক্ষণ পর্যন্ত পণ্য থাকবে ততক্ষণই বিক্রি কার্যক্রম চলবে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত এসব পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

রাজধানীর যে ২৫টি স্থানে ভ্রাম্যমাণ পিকআপ কুলভ্যানে সুলভে এসব পণ্য বিক্রি হবে সেগুলো হলো–নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), খামারবাড়ি (ফার্মগেট), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ষাটফুট রোড (মিরপুর), খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ (মতিঝিল), রামপুরা, কালসী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বসিলা (মোহাম্মদপুর), হাজারীবাগ (সেকশন), লুকাস (নাখালপাড়া), আরামবাগ (মতিঝিল), কামরাঙ্গীরচর, মিরপুর-১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার), কাকরাইল।

স্থায়ী পাঁচটি বাজার হচ্ছে– মিরপুর শাহ আলি বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, নতুন বাজার (১০০ ফুট), কমলাপুর ও কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

কেএসএইচ
রমজানে কম দামে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় চলছে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম।
স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
ঢাকার ১৩টি স্থানে রোববার থেকে ন্যায্যমূল্যে ডিম বিক্রি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করে বিক্রি এবং এসএমএসের মাধ্যমে ডিমের বাজারদর নিয়ন্ত্রণ করার অভিযোগে এক পাইকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর