সগিরা মোর্শেদ হত্যায় দুইজনের যাবজ্জীবন 

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১২:০০ পিএম

অবশেষে সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ৩৫ বছর আগের পারিবারিক দ্বন্দ্বে রাজধানীর সিদ্ধেশ্বরীতে আলোচিত ওই হত্যাকাণ্ডে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় ঘোষণা করেন।

মামলা থেকে খালাস পেয়েছেন সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন ও মন্টু মণ্ডল ওরফে কুঞ্জ চন্দ্র মণ্ডল। আর যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ডা. হাসানের শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান, মারুফ রেজা।

আনাস ও মারুফ আগে থেকেই কারাগারে রয়েছেন। এদিন রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।

১৯৮৯ সালের ২৫ জুলাই স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে সিদ্ধেশ্বরী রোডে আততায়ীর গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ। ওই দিনই রমনা থানায় নিজের ভাই, ভাবিসহ পাঁচজনের নামে মামলা করেন সগিরার স্বামী সালাম চৌধুরী।

সাক্ষ্য গ্রহণ এবং রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৫ জানুয়ারি আলোচিত এ মামলাটির রায় ঘোষণর দিন ঠিক করা হয়। তবে রায় প্রস্তুত না হওয়ার কারণ দেখিয়ে কয়েক দফায় পিছিয়ে অবশেষে বুধবার ঘোষণা করা হয়। 

মামলার ২১ বছর পর ২০২০ সালের ১৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে আসামি শাহীনের বিভেদ তৈরি হয়েছিল। এছাড়া শাশুড়ি সগিরাকে অপছন্দ করতেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা-শাহীনের মধ্যে দ্বন্দ্ব ছিল।

আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন এবং পরিকল্পনা অনুযায়ী ডা. হাসান আলী তার চেম্বারে অন্য আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

২০২১ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত অভিযোগ গঠন করেন। এর মধ্যদিয়ে দীর্ঘ ৩১ বছর পর এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। মামলাটিতে ৫৭ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরবি
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর