গ্রেপ্তার হোটেল কর্মীদের তালিকা চেয়েছে হাইকোর্ট

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম

রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কতজন রেস্তোরাঁ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আগামী এক মাসের মধ্যে পুলিশের আইজিকে এই তালিকা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকদের গ্রেপ্তার কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর. সোবহান।

২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন নিহত হন। এছাড়াও ওই ভবন থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে গত ১ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলায় অসংখ্য শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এআর
সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের হার একই রাখার প্রস্তাবসহ সাত দফা দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। 
রাজধানীর তুরাগে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাজধানীর বংশালে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঘটা এই আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর বারিধারা এলাকার নদ্দায় পদচারী-সেতুর নিচে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর