হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:৫৮ পিএম

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকার বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টা ধরে লাগাতার কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেয় সংস্থাটি।

রাজ কমপ্লেক্সে নামের ওই ভবনের দোতলায় আগুন লাগে। ভবনের ছাদে আশ্রয় নেয়া চারজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

দোতলায় কার্পেটের গুদামে আগুন লেগেছে বলে জানা গেছে। সেখানে কোনো জানালা না থাকায় দেয়াল ভাঙতে হয়েছে।

ভবনটির মালিকানা নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একটি পক্ষের ধারণা শত্রুতার বশবর্তী হয়ে আগুন লাগানো হতে পারে। যদি অন্য পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিসও এখন কিছু বলেনি। 

ফায়ার সার্ভিসের কাজ করার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয়  বাংলাদেশ নৌবাহিনী।

 

 

কেএসএইচ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর