মাতারবাড়ি স্থলবেষ্টিত দেশগুলোর সমুদ্রযাত্রার নতুন পথ হবে: স্পিকার

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম

বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে সঠিক সময়ে, সঠিক স্থানে একটি সঠিক পরিকল্পনা আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এটি প্রতিবেশি স্থলবেষ্টিত দেশগুলোরও সমুদ্রযাত্রার সুযোগ বয়ে আনবে।

মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইউনিট আয়োজিত ‘বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর: মাতারবাড়ী, বঙ্গোপসাগরে নতুন দৃশ্যের সূচনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন স্পিকার।

অনুষ্ঠানে স্পিকার বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য প্রবৃদ্ধি ঘটাবে। এছাড়া এই অঞ্চলের অন্যান্য স্থলবেষ্টিত দেশগুলোর জন্যও এই বন্দর উপযোগী হবে। এটি এমন একটি গেটওয়ে যা বাংলাদেশের মাধ্যমে নেপাল, ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্রগুলোর সাথে সংযোগ রক্ষাকে সহজ করবে।

কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর স্থাপনে ২০২০ সালে ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের ১২ হাজার ৮৯২ কোটি ৭৬ লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান। এরইমধ্যে গভীর সমুদ্র বন্দরের ৩৫০ মিটার প্রশস্ত ও ১৬ মিটার গভীরতার ১৪ দশমিক ৩০ কিলোমিটার অ্যাপ্রোচ চ্যানেল নির্মাণ করা হয়েছে। ১৬ মিটার গভীরতার এই বন্দরে মাদার ভেসেল ভিড়তে পারবে। ২০২৬ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এরইমধ্যে তৈরি হয়ে যাওয়া একটি অংশ উদ্বোধন করা হয়েছে।

স্পিকার বলেন, বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের ‘গ্রেট মিডল বে’ অঞ্চলের কেন্দ্রবিন্দু। ফলে পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তের বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রেও এই সাগর ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সের সমুদ্র যোগাযোগের দ্বারও উন্মুক্ত করবে মাতারবাড়ির এই গভীর সমুদ্র বন্দর। এসব কিছু বিবেচনা করে বলা যায়, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি সঠিক সময়ে, সঠিক ভৌগলিক অবস্থানে একটি সঠিক সিদ্ধান্ত। এই অঞ্চলের সঙ্গে জাপান ও এর প্রতিবেশি দেশগুলোও মাতারবাড়ি বন্দরের মাধ্যমে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে হবে। সে কারণে বিভিন্ন বিশেষজ্ঞরা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে ‘গেইম চেইঞ্জার’ হিসাবে আখ্যায়িত করেছেন।

ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. হাইডে সাকাগুচি বলেন, ১৯৮০ এর দশকে ব্যাপক অর্থনৈতিক উন্নতি করতে গিয়ে পরিবেশের বেশ খানিকটা ক্ষতি করেছিলো। আর এখন বাংলাদেশ এসব বিষয়ে সতর্ক থেকেই এখনকার উন্নয়ন পরিকল্পনাগুলো নিচ্ছে। সমুদ্র যোগাযোগের ক্ষেত্রে বঙ্গোপসাগরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরিকল্পনার অংশ হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেগাপ্রকল্প হাতে নিয়েছে যেখানে মাতারবাড়ী সমুদ্র বন্দর অন্যতম। মাতাবাড়ীতে জাপানের বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নযাত্রা ও গভীর সমুদ্রবন্দরের অভাব লাঘবে সাহায্য করবে। কলম্বো ও সিঙ্গাপুরের সমুদ্রবন্দরের ওপর নির্ভরশীলতাও কমে আসবে। পাশাপাশি দেশের অর্থনীতির মূল ভিত্তি পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধিতে এই বন্দর সহযোগিতা করবে। এই বন্দর জিডিপিতে অন্তত ২ শতাংশ অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করেন কামরান রেজা চৌধুরী। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ তমোহিদে ইচিগুছি বক্তব্য রাখেন।

কেএসএইচ
শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে স্বল্পোনত দেশ থেকে উন্নয়নশীল দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর